শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গজারিয়ায় গ্রাম্য সালিশে সংঘর্ষে আহত ১,গুলি বর্ষণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৩ ৯:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  গজারিয়ায় হোগলাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গ্রাম্য শালিসে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে। এই ঘটনায় তিন রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।এতে আহত হন অবসরপ্রাপ্ত সেনা সদস্য  জসিম উদ্দিন বাগ (৪৬)। সে ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হোগলাকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জসিম উদ্দিন বাগের সাথে তার খালাতো শ্যালক হাবিব উল্লাহর ছেলে হৃদয় আহমেদ বাগের পরিবারের বিরোধ ছিল। শুক্রবার(১৩ অক্টোবর) এ বিষয়ে পারিবারিকভাবে একটি সালিশের আয়োজন করা হয়। গ্রাম্য সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয় জসিম উদ্দিন বাগ ।

এই ঘটনার কিছুক্ষণ পর নিজের ক্ষমতা জানান দিতে হৃদয় আহমেদ বাগ সহ দুই জন তিন রাউন্ড ফাকা গুলিবর্ষণ করে এসময় গুলি ওয়ালে লেগে ছিটকে আমার পায়ে লাগে। আমি চিকিৎসা নিয়ে থ থানায় অভিযোগ করবো বলে জানান অহত জসিম উদ্দিন বাগ। বিষয়টি সম্পর্কে জসিম উদ্দিনের বাগের শ্যালক পলাশ বলেন, আমার বাবা ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সে বিষয় নিয়ে চিন্তিত আজকের ঘটনা নিয়ে কিছু বলতে চাই না।

 বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী হয়ে চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, শুক্রবার দুপুর একটার দিকে জসিম উদ্দিন নামে একজন রোগী আমাদের হাসপাতালে আসে। আঘাত গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।

 

বিষয়টি সম্পর্কে  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে এরকম একটি খবর পেয়েছি। শুনেছি গ্রাম্য সালিশে জমি সংক্রান্ত বিষয়েকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। গুলির ঘটনাটি শুনেছি তবে এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ আমরা পাইনি। এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সচেতনতা

হাতিরদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়ন বাতিল

মুন্সীগঞ্জ পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

বাংলাদেশ-ইরান-ভারতের দিকে চোখ

নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

শ্রীনগরে বিভিন্ন দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত

মিরকাদিম পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকারের পরিচালক 

গজারিয়ায় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া