মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট:

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্ব সাধারণের জন্য। এর আগে, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভোর থেকেই আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছে। তারা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন শহীদ বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। এতে ফুলে ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদী।

উল্লেখ্য, মহান বিজয় দিবস কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিয়মিত পোশাকের বাইরে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন তারা।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহে গলদা-কার্প মিশ্রচাষে সফালতা অর্জন করায় পুরস্কার পেলেন সাংবাদিক আরিফ হোসেন

নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে- সেনাপ্রধানের ‘সতর্কবার্তা’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার

মাইলস্টোনে হতাহতদের পরিবারকে ১০ লাখ করে ক্ষতিপূরণ দিতে রিট

টঙ্গীবাড়িতে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা

ডুমুরিয়ায় নিরাপদ সবজি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের নতুন এসপি মেনহাজুল আলম,এসপি শামসুল আলম বদলী

রামপালে পূর্বশত্রুতার জেরে মিশুক চালককে পিটিয়ে জখম

মুন্সীগঞ্জ শিল্পকলায় কাল মঞ্চস্থ হচ্ছে নাটক ছিন্নমুকুল

মুন্সীগঞ্জে পূর্ব শিলমান্দি ওয়েলফেয়ার সোসাইটি প্রিমিয়ার ক্রিকেট লীগ উদ্বোধন