রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন শাহ পরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

রোববার (২৩ মার্চ) ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সিলেট জেলা শহরের একটি কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটে। এর ফলে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত আহত হন।

রাতে শাহ পরান (রহ.) থানায় এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন শান্ত। ওই মামলায় আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার তৃতীয় আসামি।

শাহ পরান (রহ.) থানার ওসি মো. মনির হোসেন বলেন, “এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। এর ভিত্তিতে ভোরে আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, মামলায় আরও একাধিক আসামি রয়েছেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কি হেরে যাবে মানুষ? মনজুর শামসের সায়েন্স ফিকশন বু রো মা সে গল্পই বলছে

‘তথ্য কমিশনকে দলীয়করণের সংস্কৃতি থেকে রক্ষা করতে হবে’

মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

মুন্সীগঞ্জে হরিজন সম্প্রদায়ের পাশে এমপি মৃণাল

মুন্সীগঞ্জে হরিজন সম্প্রদায়ের পাশে এমপি মৃণাল

মুন্সীগঞ্জ সদরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি

টঙ্গীবাড়ীতে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস

ম্যাজিস্ট্রেট দেখামাত্র ২২০ টাকার পেঁয়াজ নামল ১০০ টাকায়

মুন্সীগঞ্জে বিনামূল্যে সার বিতরণ

রামপালে ঈদ জামাতে ৫ হাজার মুসল্লীর সমাগম

সজীব ওয়াজেদ জয়

বিবিসির প্রতিবেদন ‘অনৈতিক সাংবাদিকতার নির্লজ্জ উদাহরণ’: জয়