বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে হরিজন সম্প্রদায়ের পাশে এমপি মৃণাল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ৬, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে হরিজন সম্প্রদায়ের পাশে এমপি মৃণাল

ফারিহা আহমেদ তন্নীঃ

হরিজন শ্রী সন্তোষ বাল্মিকীর স্ত্রী সেতারা বাল্মিকীর মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও স্বর্গীয় আত্মার শান্তি কামনায় মুন্সীগঞ্জ শহরের শ্রী পল্লী সংলগ্ন হরিজন পল্লীতে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। সোমবার বিকেলে তিনি সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং হরিজন সম্প্রদায়ের মাঝে বিরাজমান সমস্যা সম্পর্কে অবহিত হন। স্বর্গীয় সেতারা বাল্মিকী ১ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। অতঃপর তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সহযোগিতা কামনা করেন।#

সর্বশেষ - মুন্সীগঞ্জ