সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত জরুরি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

সুমাইয়া আক্তার

নারীকে শুধুমাত্র  নারী বলে নয়, মানুষ হিসেবে তার মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাজকে পরিবর্তন করতে হলে প্রথমে মানসিকতার পরিবর্তন জরুরি পরিবারে, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে, সর্বত্র। একজন নারীর সম্মান রক্ষা করা মানে একটি জাতির সম্মান রক্ষা করা। আমি ২০২১ সালের জানুয়ারি মাসে বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়েছিলাম। সেই ঘটনার ন্যায়বিচার আজও পাইনি। যে মানসিক যন্ত্রণা, লজ্জা, ভয় আর অপমানের মধ্য দিয়ে একজন নারীকে যেতে হয় তা আমি আমার নিজের জীবনে উপলব্ধি করেছি। তাই আমি জানি, কোনো নারীর জন্য এ ধরনের ঘটনা কতটা বেদনার, কতটা অসহনীয় কষ্টের।

আমাদের সমাজ এখনো অনেক ক্ষেত্রে পুরুষতান্ত্রিক মানসিকতায় বন্দী। নারীর স্বাধীনতা, নিরাপত্তা, চলার পথ সবকিছুই যেন হাজার প্রশ্নে আটকে থাকে। একটি ছেলে রাস্তায় হাঁটলে সেটা স্বাভাবিক, কিন্তু একটি মেয়ে হাঁটলে তাকে লক্ষ্য করেই অনেকের বিকৃত দৃষ্টি, মন্তব্য, কটূক্তি। প্রশ্ন জাগে কবে ঘুম ভাঙবে এই সমাজের? আর কতদিন নারীরা এভাবে হেনস্তা, নির্যাতন ও অবহেলার শিকার হবে?

একজন নারী নিরাপদ থাকলে একটি পরিবার নিরাপদ হয়, সমাজ নিরাপদ হয়, দেশ নিরাপদ হয়। সময় এসেছে নারীর প্রতি অবজ্ঞা বা সহিংসতাকে নয়, নারীর শক্তি, সম্ভাবনা ও মানবিকতাকে মূল্য দেওয়ার।সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে দৃঢ়ভাবে, সাহস নিয়ে, মানবিকতার পাশে।আসুন নারী নির্যাতন বন্ধ করি।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ভারতের রাজস্থান ও দিল্লিতে নাট্য সফরে যাচ্ছেন শিশির রহমান

মৌলভীবাজারের জেলা প্রশাসক মুন্সীগঞ্জের পাভেল

মুন্সীগঞ্জ থানায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন, দায় নিবে কে?

রাজবাড়ীতে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহে গলদা-কার্প মিশ্রচাষে সফালতা অর্জন করায় পুরস্কার পেলেন সাংবাদিক আরিফ হোসেন

সমুদ্রে ‘দানা’ নতুন বিপদের সামনে দেশ

রাজবাড়ীতে জামায়াতী ইসলামীর কর্মী সম্মেলনে গোলাম পরওয়ার