স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে সদর থানায় এ মতবিনিময় সভা করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গজারিয়া) সার্কেল মোহাম্মদ বিল্লাল হোসেন।
সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মিল্টনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের সভাপতি অভিজিৎ দাস ববি, মুন্সীগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ননি গোপাল হালদার, মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, মুন্সীগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, মামাসার দুর্গা পূজার সাধারণ সম্পাদক টিটু চৌধুরী। পঞ্চসার শ্রীশ্রী দুর্গা মন্দির ও দেবালয়ের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট লিটন চন্দ্র বাছার।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত সজিব দে, বাগমামুদালীপাড়ার শীতলা মন্দিরের সভাপতি স্বপন দাস সুজন, জয় কালী মাতা মন্দিরের মৃত্যুঞ্জয় তালুকদার, আধারা ভাষানচর দূর্গা পূজা কমিটির সাধারন সম্পাদক বিমল সরকারসহ উপজেলার অন্যান্য দূর্গা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকগণ সহ থানার শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


















