সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শেষ জুটির বীরত্বের পর সুপার ওভারে স্বপ্নভঙ্গ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ

১২৫ রান তাড়ায় ৫৩ রানে ৭ আর ৯৬ রানে ৯ উইকেট হারানোর পর, শেষ জুটির নৈপুণ্যে লড়াই সুপার ওভারে নিয়ে গিয়ে পেরে উঠল না বাংলাদেশ ‘এ’।

বাংলাদেশের নবম উইকেটের পতন হলো যখন, তখনও প্রয়োজন ১৬ বলে ৩০ রান। পাকিস্তানের জয় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। তবে এক ওভারে তিন ছক্কায় হুট করেই বদলে গেল চিত্র। দুই পেসার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডলের শেষ জুটির বীরত্বে ম্যাচ হলো ‘টাই’, লড়াই গড়াল সুপার ওভারে। সেখানে অবশ্য পেরে উঠল না বাংলাদেশ ‘এ’ দল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শাহিনস (এ দল)।

 

সুপার ওভারে বাংলাদেশের ৬ রান

সুপার ওভারে ৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম বলে হাবিবুর রহমান ১ রান নেন। দ্বিতীয় বলে আবদুল গাফফার ফিরতি ক্যাচ দেন পাকিস্তানি পেসার আহমেদ দানিয়ালকে। পরের বলে ওয়াইড থেকে আসে ৫ রান। বৈধ তৃতীয় বলে জিশান আলমকে বোল্ড করে দেন দানিয়াল।

১২৬ রানের লক্ষ্য। ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় এরপর অবিশ্বাস্যকিছুই করলেন রিপন মণ্ডল। পাকিস্তান শাহিনসের ইনিংসে বল হাতে ৩ উইকেট নেওয়া পেসার ব্যাট হাতেও খেললেন ১১ রানের ইনিংস। আরেক পেসার আবদুল গাফফারও (১৬*) সাহায্যের হাত বাড়ালেন। ১৯তম ওভারে ২০ রান তুললেও অবশ্য শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি তাঁরা। তবে শেষ বলে ১ রান নিয়ে ম্যাচটা টাই করে সুপার ওভারে নিয়ে গেছেন ফাইনালটাকে।

পারল না বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহিনস চ্যাম্পিয়ন

রিপন মণ্ডলের করা সুপার ওভারের প্রথম দুই বলে ১ রান করে নেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান। তৃতীয় বলে চার মারেন সাদ মাসুদ। চতুর্থ বলে ১ রান নিয়ে চাম্পিয়ন হয়ে যায় পাকিস্তান শাহিনস।

সর্বশেষ - মুন্সীগঞ্জ