স্টাফ রিপোর্টারঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ রমজানবেগ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ফাতেহা-ই-ইয়াজদাহম মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রমজানবেগ এলাকায় তোফাজ্জল হোসেনের বাড়ির উঠানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হযরত মাওলানা মইনুদ্দিন আল কাদেরী। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পূবালী ব্যাংক ইসলামী শাখার ম্যানেজার মোঃ এনায়েত উল্লাহ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মুন্সীগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক হাফেজ কারী ইমাম হোসাইন আল কাদেরী, সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন আল কাদেরী এবং সহ সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম আল হোসাইনী, সদস্য আল্লামা মুফতী আব্দুল বারী জিহাদী।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ১১৪ সদস্য বিশিষ্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ রমজানবেগ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ কাসেম সরকার, সহ-সভাপতি মোঃ ইউসুফ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ বেপারী, সহ সাধারণ সম্পাদক আঃ রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব মাদবর, কোষাধ্যক্ষ মোঃ সিরাজ মাদবর, প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আসিফ, সমাজকল্যাণ সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ আলামিন।
অনুষ্ঠানের শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সদস্য সচিব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম আল কাদেরী।


















