রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার। শনিবার (৫ জুলাই) আনন্দ মুখোর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন এই কমিটি গঠিত হয়।
উপজেলা বিএনপির নয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি ফৌজিয়া ইয়াসমিন (কনা), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক পদে সামজিদুল হক সুমন সরকার ও মোজাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পূর্বে দ্বি- বার্ষিক সম্মেলনে সবশেষ কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন সবশেষ কমিটির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।
১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণার কথা জানিয়েছেন প্রধান অতিথি।
















