স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামশিং ব্রিজ সংলগ্ন মাঠে রামশিং যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিনি চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা । বৃহস্পতিবার বিকালে এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় রামশিং পূর্বপাড়া যুব সংঘ বনাম রামপাল প্রগতি সংঘ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় রামপাল প্রগতি সংঘ ১-০ গোলে রামশিং যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় খেলার উদ্বোধক ছিলেন জেলা ও দায়রা জজ আদালত মুন্সীগঞ্জের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ হালিম হোসেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টিসার আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হাজী আলী আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহম্মেদ রাসেল।
এতে মোঃ রুহুল মাসুদ মুন্সীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম বেপারী, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহরিয়ার হোসেন,মুন্সীগঞ্জ জেলা ট্যাকসাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হোসেন, বজ্রযোগিনী ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান নান্নু, সমাজসেবক মোঃ আফসার উদ্দিন শেখ, সমাজসেবক মোঃ সোবহান শাকিল মুন্সী,সমাজ সেবক মো: শেখ ফরিদ, মোঃ শাহাদাত হোসেন, মাসুদ সহ অন্যরা।


















