মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

রামপালে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে মহান বিজয় দিবস উপলক্ষে রচনা, দেয়াল লিখন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রামপাল গণপাঠাগারের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক  প্রতিযোগিতায় রামপাল হাই স্কুল ও বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইসলাম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত।

এসময় আরও উপস্থিত ছিলেন কে.কে গভ. ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো: শহিদুল্লাহ মানিক, রামপাল হাই স্কুলের প্রধান শিক্ষক সমির কুমার বসু, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন, সিনিয়র সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলাম, ব্যাংকার মো: আনোয়ার হোসেন, সমাজসেবক মো: আমির হোসেন, মো: আলাল হোসেন, মো: ইকবাল হোসেন, মো: জামান হাওলাদার, রমজান আলী আরিফ এবং লেখক ও সংগঠক মাহবুব আলম জয়সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের সাংস্কৃতিক  প্রতিযোগিতা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সৃজনশীলতা ও সাধারণ জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ