রবিবার , ১২ মে ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

এসএসসিতে জিপিএ-৫ পেলো ১ লাখ ৮২ হাজার, এবারও এগিয়ে মেয়েরা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১২, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। তাদের মধ্যে মেয়ে ৯৮ হাজার ৭৭৬ এবং ছেলে ৮৩ হাজার ৩৫৩ জন। সেই হিসাবে ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে ১৫ হাজার ৪২২ জন।

তবে গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ১ হাজার ৪২৩ জন।

রোববার (১২ই মে) সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের ঘোষণা দেন।

 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। এখানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ১৯০ জন। তাদের মধ্যে ছেলে ২২ হাজার ৩৭৪ জন এবং মেয়ে ২৬ হাজার ৮১৬ জন।

এছাড়া বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। তাদের মধ্যে ছেলে ২ হাজার ৬৩০ এবং মেয়ে ৩ হাজার ৫১৫ জন। চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১০ হাাজর ৮২৩ জন। তাদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭৩ এবং ছাত্রী ৫ হাজার ৭৫০ জন।

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন। তাদের মধ্যে ছেলে ৫ হাজার ২৬৪, মেয়ে ৬ হাজার ৮৩৬ জন। সিলেট বোর্ডে জিপিএ পেয়েছে ৫ হাজার ৪৭১। তাদের মধ্যে ছেলে ২ হাজার ৬১৬ এবং মেয়ে ২ হাজার ৮৫৫ জন। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন, ময়মনসিংহে ১৩ হাজার ১৯৭ জন, রাজশাহীতে ২৮ হাজার ৭৪ জন, যশোরে ২০ হাজার ৭৬০ জন।

এদিকে, মাদরাসা বোর্ডে ১৪ হাজার ২০৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮১ জন।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

শ্রীনগরে থানায় গিয়ে চমক-দাঁড়িয়ে থাকা গাড়িটিই ছিল ডাকাতির হাতিয়ার

বর্ষিয়ান রাজনীতিবিদ লাল মিয়া মারা গেছেন

মুন্সীগঞ্জে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল

বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য

বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে পঞ্চসার ইউনিয়নের বনিকপাড়ার বাসিন্দারা

সজীব ওয়াজেদ জয়

বিবিসির প্রতিবেদন ‘অনৈতিক সাংবাদিকতার নির্লজ্জ উদাহরণ’: জয়

প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা, বিস্মিত ইসরায়েল

শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন