বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজং কলেজ সরকারিকরণ উপলক্ষে আনন্দ উৎসব ও শোভাযাত্রা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আনন্দ উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার। প্রভাষক জাহিদ হাসান ও মিশকাত জাহান মিতুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির, অবারিত বাংলার নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান, মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা হক,  কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি জাকির হোসেন বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারী।

আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে শেষ হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে কলেজটিকে সরকারি ঘোষণা করা হয়। সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পাঁচ বছর লেগে যায়। অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, এখন থেকে এ কলেজের শিক্ষার্থীরা ২০ টাকা মাসিক বেতনে পড়াশোনা করতে পারবে। আগে যেখানে মাসিক বেতন ছিল ২৫০ টাকা।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ধলেশ্বরী নদী ও পরিবেশ রক্ষায় ৪ দফা দাবি নিয়ে দুর্জয় তারুণ্য সংগঠনের মানববন্ধন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: শ্রীনগরে সংগীতে শ্রেষ্ঠ মো. ইসহাক হোসেন তাওহীদ

মুন্সীগঞ্জ হাসপাতালে ডেঙ্গু রোগির মৃত্যু: অবহেলার অভিযোগে নার্সদের মারধর, উত্তেজনা, পুলিশ মোতায়েন, তদন্ত কমিটি

দৈনিক জনকন্ঠের সাবেক সিনিয়র ডিজিএম মিজানুর রহমান খান আর নেই

আমার দোস্ত ঋষি কমল বানার্জী

গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে মুন্সীগঞ্জ জেলা পুলিশ

ডিসির সাথে জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার মতবিনিময়

পদ্মা সেতু দিয়ে টোল আদায়ের নতুন রেকর্ড

শ্রীনগরে ১৭৫ পিস ইলিশ ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

রাজবাড়ীতে জামায়াতী ইসলামীর কর্মী সম্মেলনে গোলাম পরওয়ার