মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ বেড়ে যায় সিএনজি ভাড়া,জনগণের ভোগান্তি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১৫, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ শহর থেকে নারায়ণগঞ্জের চাষাড়ায় যাওয়ার একমাত্র প্রধান সড়ক হচ্ছে মুক্তারপুর সড়ক। মাত্র ৯ কিলোমিটার এই পথ পাড়ি দিতে প্রতিদিন হাজার হাজার যাত্রী ভরসা রাখেন লেগুনা, সিএনজি, অটোরিকশা ও মিশুকের ওপর। অথচ এই রুটে নানা বাহানায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এতে দিনকেদিন দুর্ভোগ বাড়ছে নিয়মিত চলাচলকারীদের।

স্থানীয়রা জানান,  দীর্ঘদিন ধরে এই পথে সিএনজির ভাড়া প্রচলিত আছে ৫০ টাকা করে। কিন্তু কোরবানির ঈদের পর থেকে হঠাৎ করেই এ ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন আর কোনো সিএনজিই আগের মতো ৫০ টাকায় যাত্রী নিতে চাচ্ছে না। প্রতিটি সিএনজি যাত্রীদের কাছ থেকে নিয়মিতভাবে আদায় করছে ৬০ টাকা। শুধু তাই নয়, সন্ধ্যা নেমে এলে কিংবা আবহাওয়া খারাপ হলে ভাড়া এক লাফে বেড়ে দাঁড়ায় ৭০ থেকে ৮০ টাকায়। অনেক সময় তা ১০০ তে গিয়ে ঠেকে।

স্থানীয়দের অভিযোগ, কোন রকম প্রশাসনিক তদারকি না থাকায় সিএনজি চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছে। এ কারণে প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

এ অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করতে হবে। সেই সঙ্গে রাস্তায় ভাড়া তদারকির জন্য নিয়মিত অভিযান ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বেছে নিল রেখা গুপ্তকে

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

মুন্সীগঞ্জের কালিরচরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সচেতনতা

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান

বৃক্ষরোপনের ধারা অব্যাহত রাখতে হবে

মৃত্যুর ২৯ বছর পর দায়ের হলো হত্যা মামলা, আসামি তালিকায় আছেন যারা 

মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মারা গেছেন

রেসে নেমে দুর্ঘটনার কবলে অভিক আনোয়ার

খালেদা জিয়াকে নিয়ে মাহী বি চৌধুরীর আবেগঘন স্ট্যাটাস