মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মৃত্যুর ২৯ বছর পর দায়ের হলো হত্যা মামলা, আসামি তালিকায় আছেন যারা 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ

 ডেস্ক রিপোর্ট: চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হলো। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম, যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।

জানা গেছে, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ আসার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হক, এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবে চলতে থাকে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদনের প্রতি অস্বীকৃতি জানান এবং দাবি করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মামা আলমগীর কুমকুম আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

এদিকে সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে, কেউই দায়িত্বশীল আচরণ করেনি। আদালতের এই মন্তব্যের পরই মামলার পুনঃতদন্তের নির্দেশ আসে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ