রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ

 

সভ্যতার আলো ডেস্ক 

প্রয়াতদের স্মরণ এবং অসুস্থ সদস্যদের আরোগ্য কামনা করে শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা।

আয়োজন নিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বাচসাস প্রয়াত সদস্যদের স্মরণ ও জ্যেষ্ঠদের আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমরা নির্বাচিত হওয়ার পর পরই বড় বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি৷ তার মধ্যে কয়েকটি উদ্যোগ এরই মধ্যে সফল ভাবে সম্পন্ন হয়েছে। বাচসাসকে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বাচসাসের ইফতারে উপস্থিত ছিলেন তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, অভিনেতা শিবা শানু, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কোষাধ্যক্ষ কমল পাটেকর, নির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক, ফিল্ম ক্লাবের সভাপতি লায়ন এম নজরুল ইসলাম, চিত্রনায়ক শিপন মিত্র, কায়েস আরজু, সাঞ্জু জন, অভিনেতা আব্দুন নূর সজল, চিত্রনায়িকা তানিন সুবহা, নিঝুম রুবিনা, পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল প্রমুখ।

অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের অংশ গ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। উপস্থিত সকলেই এমন একটি আয়োজন করার জন্য বাচসাস কমিটির প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

বলে রাখা ভালো, কামরুল হাসান দর্পণ ও রাহাত সাইফুল নেতৃত্বাধীন কমিটি বাচসাস অফিস, পরিবার দিবস, ইফতার আয়োজন ছাড়াও বড় উদ্যোগের মধ্যে ‘বাচসাস ভয়েস’ নামে ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করে। তাছাড়া বেশ কয়েকটি নামিদামি হাসপাতালের সঙ্গে সদস্যদের সুবিধার্থে ‘চিকিৎসা সেবা চুক্তি’ অচিরেই সম্পন্ন হবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীবাড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

মুন্সীগঞ্জের মেঘনায় উদ্ধার হওয়া লাশটি সাংবাদিক বিভুরঞ্জনের, নিশ্চিত করলেন স্বজনেরা

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতে বিআরবি ব্রিকসকে দেড় লক্ষ টাকা জরিমানা

শ্রীনগরে রেলওয়ে ওভারব্রিজে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ

ভাঙ্গনে হুমকির মুখে ২০০ বছরের দিঘিরপাড় বাজার

আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের: নাহিদ ইসলাম

না ফেরার দেশে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামীর জুলুস

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে: মির্জা ফখরুল

ব্যাংক হিসাবে ৭ হাজার নতুন কোটিপতি