মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী “অত্যন্ত পরিকল্পিতভাবে” পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আওয়ামী লীগ “যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে এই ঘটনা ঘটতে দেয়” দাবি করে তিনি আরও বলেন যে ২০০৯ সালে ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে বিডিআর অভ্যুত্থানের নাম করে ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্য করে।

তার মতে, সেই শত্রুদের উদ্দেশ্য ছিল “নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা ও সেনাবাহিনীর মনোবল নষ্ট করা।”

সেসময় টানা দুইদিন ধরে পিলখানাতে ওই হত্যাযজ্ঞ চললেও এখন পর্যন্ত সেই ঘটনার কোনও পূর্ণাঙ্গ, সঠিক ও নিরপক্ষে তদন্ত হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তবে তিনি আশা করেন যে এবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ঘটনার সাথে জড়িত ও দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে।

এই দিনকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকার তিনি ধন্যবাদও জানান।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
মাওয়া রেলওয়ে স্টেশন

কোভিড সংক্রমণে ‘ঊর্ধ্বগতি’ ট্রেনে মাস্ক পরার অনুরোধ, মাওয়া স্টেশনেও সতর্কতা

মুন্সীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

লৌহজংয়ে ইংরেজিতে দক্ষ করতে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

শুভেচ্ছা উপহার নিয়ে মন্ডপ পরিদর্শনে ওসি

মিরকাদিমে নবচেতনা ক্রিকেট ক্লাবের নয়া কমিটি, সভাপতি রয়েল,সাধারণ সম্পাদক রিমন

ডিঙ্গাভাঙ্গায় নারীকে পিটিয়ে জখম

শিলইয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজদীখানে ব্যাপক দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজের ছাত্রী প্রিযন্তীর সোনালী স্বপ্ন ছাই