শুক্রবার , ৬ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ৬, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সীগঞ্জ জেলা শাখার ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৬ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক এবং মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নতুন কমিটিতে বিভিন্ন ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা হলেন: শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মো: শহীদুল ইসলাম মৃধা, আঃ বাতেন খান শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, রহিমা শিকদার, মো: আমির হোসেন দোলন, মো: আতোয়ার হোসেন বাবুল, এ কে এম ইরাদত মানু, মো: জসিম উদ্দিন,
মো: শহীদুল ইসলাম, আতাউর রহমান মল্লিক, অধ্যাপক গিয়াসউদ্দিন, সাইদুর রহমান ফকির, হাবিবুর রহমান অপু চাকলাদার, এম হায়দার আলী, এম হাফিজুল ইসলাম খান, শাহজাহান বেপারী, আলহাজ্ব মমিন আলী, আব্দুল কুদ্দুস ধিরন, এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সুলতান আহমেদ, আনোয়ার হোসেন ভুইয়া, দুলাল দাস, মাসেকুর রহমান দুলু, মো: মজিবুর রহমান, আবু বাক্কার মাদবর, মো: ওবায়দুল রহমান বকুল, হাজী মো: রাশেদ বোরহান উদ্দিন ভুইয়া, জহিরুল ইসলাম লেলিন, মনিরুজ্জামান মনির, মো: ফারুক হোসেন মোড়ল, শেখ জামাল,
মো: রফিকুল ইসলাম মাসুম (ভিপি), মো: ইসহাক আলী (চেয়ারম্যান), মেজর (অব:) মাসুদুর রহমান কাইয়ুম, মো: দেলোয়ার হোসেন, মো: মোশারফ হোসেন পুস্তি, মোয়াজ্জেম হোসেন বাবুল, মো: আবু সুফিয়ান কাজী বিপ্লব, মো: মাহবুবুর রহমান খান, আতাউর হাওলাদার, নুরে আলম ঢালী,
মো: আহসান উল্ল্যাহ্, মো: শাহাদাৎ হোসেন সরকার,
ঢালী মো: ওয়াহিদ, মুহাম্মদ মাসুদ ফারুক, শামীম হাবিব, আওলাদ হোসেন উজ্জল, এডভোকেট জসিম মোল্লা, তাজুল ইসলাম, সেলিনা আক্তার বিনা, পাপিয়া ইসলাম, মুকুল আক্তার অনা, লাকী আক্তার।

এছাড়াও কমিটিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

কমিটির সদস্যদের প্রতি দলীয় আদর্শে উজ্জীবিত থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ