শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

রেকর্ড গড়া জয়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

বারবার রঙ পাল্টানো ম‍্যাচের শেষটায় নায়ক রিশাদ হোসেন। শেষ দুই ওভারে তার দুটি ছক্কায় স্নায়ুর কঠিন পরীক্ষায় উতরে গিয়ে বিপিএলের শিরোপা ধরে রাখল ফরচুন বরিশাল।

টানা দ্বিতীয় আসরে চ‍্যাম্পিয়ন হতে রেকর্ড গড়ার চ‍্যালেঞ্জ পেয়েছিল তামিম ইকবালের দল। অধিনায়কের দেখানো পথ ধরে হেঁটে সেই চ‍্যালেঞ্জ জিতল বরিশাল।

চিটাগং কিংসের ১৯৪ রান তারা পেরিয়ে গেল তিন বল বাকি থাকতে। রোমাঞ্চকর ফাইনালে জিতল তারা ৩ উইকেটে।

বিপিএলের ফাইনালে এতো রান এর আগে তাড়া করতে পারেনি কোনো দলই। ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় জিতে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক আসর পরেই সেই রেকর্ড ভেঙে দিল বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং কিংস: ২০ ওভারে ১৯৪/৩ (নাফে ৬৬, পারভেজ ৭৮*, ক্লার্ক ৪৪, শামীম ২, তালাত ০*; মেয়ার্স ৪-০-৩৫-০, আলি ৪-০-২১-১, তানভির ২-০-৪০-০, ইবাদত ৪-০-৩৫-১, নাবি ৪-০-৩৪-০, রিশাদ ২-০-২৬-০)

ফরচুন বরিশাল: ১৯.৩ ওভারে ১৯৫/৭ (তামিম ৫৪, হৃদয় ৩২, মালান ১, মেয়ার্স ৪৬, মুশফিক ১৬, মাহমুদউল্লাহ ৭, নাবি ৪, রিশাদ ১৮*, তানভির ০*; বিনুরা ৪-০-৪২-১, আরাফাত ২-০-১৯-০, শরিফুল ৪-০-৩৪-৪, খালেদ ৪-০-২৯-০, তালাত ৩.৩-০-৪৪-০, নাঈম ২-০-১৮-২)

 

তামিমের ব‍্যাটে শুরু, রিশাদের ব‍্যাটে শেষ

দুইশ ছুঁইছুঁই রান তাড়ায় যে শুরু দরকার ছিল সেটাই এনে দিয়েছিলেন তামিম ইকবাল (২৯ বলে ৫৪)। নিয়মিত উইকেট পতনের মধ‍্যে মাঝের ওভারগুলোতে দলকে টানেন কাইল মেয়ার্স (২৮ বলে ৪৬)।

১৮তম ওভারে শরিফুল ইসলামের জোড়া আঘাতে তবুও সমীকরণ হয়ে গিয়েছিল কঠিন। কিন্তু বিনুরা ফার্নান্দোর পর হুসেইন তালাতকে ছক্কায় ওড়িয়ে স্নায়ুক্ষয়ী শেষের সময়টুকু পার করান রিশাদ হোসেন (৬ বলে ১৮*)।

সবার মিলিত চেষ্টায় টানা দুই আসরে শিরোপা জিতল বরিশাল। ২০১৩ আসরের পর ফের ফাইনালে হারল চিটাগং কিংস। শিরোপার জন‍্য তাদের অপেক্ষা আরও বাড়ল।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বয়রাগাদীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

৩৮৫ ভোটে জয়ী হানজালা

ঈদুল আজহায় শেখ মুজিবের ছবি ছাড়াই নোট মিলবে 

গজারিয়ায় মহাসড়কে মাইক্রোবাসে ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মিরকাদিমে আগুনে পুড়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান 

অভ্যুত্থানের ‘নায়কদের’ সামনে রেখে হচ্ছে নতুন দলের আহ্বায়ক কমিটি

আমরা ২৪ ঘন্টা সেবা দিতে প্রস্তুুত মতবিনিময় সভায় সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

মুন্সীগঞ্জে বিএনপি থেকে বহিষ্কার হয়ে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

সারজিস-হাসনাতদের হঠাৎ কক্সবাজারে যাওয়াকে ঘিরে সন্দেহ-কৌতূহল

সিরাজদিখানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১