বুধবার , ১৭ মে ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৭, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ
Daily Savvataralo Logo

স্টাফ রিপোর্টার: গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিএমআই ফ্যাক্টরীতে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় কুমিল্লা মূখী লেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ ছাইদুর রহমান (৪৫) উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত সালামত আলীর ছেলে। সে গজারিয়া অবস্থিত জি এম আই নিপ্রোর সেকশন স্টোরে কর্মরত ছিলেন। প্রতিদিনের মত ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। মৃত্যুকালে  স্ত্রীসহ ও তিন পুত্র সন্তান রেখে যান।

ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, মহাসড়কের ভবেরচর এলাকায় দুর্ঘটনা নিহত হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত