বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর, দুজনকে মারধরের অভিযোগ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের প্রচার মাইক ভাংচুর এবং প্রচার কাজে নিয়োজিত দুজনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. মৃণাল কান্তি দাস সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার বিকালে ভবেরচর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে হামলার শিকার সিএনজি চালক হেলাল।

মারধরের  শিকার দুজন হলো সিএনজি চালক মো. হেলাল (২৬) ও মাইক ম্যান রোমান (৩৪)।

তারা জানান, সিএনজিতে মাইক লাগিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের কেঁচি প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তারা। সন্ধ্যার পৌনে ছয়টার দিকে তারা সিএনজি নিয়ে ভবেরচর কলেজ রোড এলাকায় কলিম উল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় গেলে ৮/১০ জন যুবক তাদের গতিরোধ করে। এসময়ে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। যুবকরা তাদের মারধর করে মাইক এবং মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা তাদের বাধা দিলে তারা মাইক, মাইকের মেশিন এবং সিএনজির একটি লুকিং গ্লাস ভাংচুর করে।  কোন রকমে ছাড়া পেয়ে তারা গজারিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়।

তবে স্থানীয় সূত্র  জানায় এরকম কোন ঘটনা আমরা শুনিনি।  গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ রাজিব খান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ করতে বলা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ : যুব সমাবেশে সচেতনতা ও দক্ষতা উন্নয়নের আহ্বান

নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মাজহারুল

মুন্সীগঞ্জে ভাইয়ের ক্রয় করা সম্পত্তি দখলের অভিযোগ বোনের বিরুদ্ধে 

তথ্য প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে মেধাবিকাশে আন্তরিক হতে হবে-এমিলি

মুন্সীগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ছাত্রদলের ঈদ উপহার বিতরণ 

পঞ্চসারে সরকারী রাস্তার গাছ কর্তন ও ড্রেনের জায়গা দখলের অভিযোগ মৎসজীবী লীগ নেতার বিরুদ্ধে

জামিন হয়, মুক্তি মেলে না, মামলার চক্করে আইভী

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন আক্কাস আলী

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

৫.৭ মাত্রার ঝাঁকুনি দিল ‘বড় বিপর্যয়ের’ সতর্কবার্তা