রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে  আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের টহল কার্যক্রম

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপেোর্টার :  মুন্সীগঞ্জে নির্বাচনের পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলায় টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার  সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জের  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মারজানা আক্তার এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  খালিদ সাইফুল্লাহ এর নেতৃত্বে মোট চারটি প্লাটুন বিজিবি শহরের চরকেওয়ার, মোল্লাকান্দি ও আধারা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম পরিচালনা করে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান জানান, নির্বাচনের পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই টহল কার্যক্রম করা হয়েছে। আমরা সকল গুরুত্বপূর্ণ স্থান পর্যবেক্ষণ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ