রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

নাইজেরিয়ার কয়েকটি গ্রামে হামলা, নিহত অন্তত ৩২

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের নাইজার রাজ্যে শনিবার ভোরে সশস্ত্র দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়ে তিনটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩২ জনকে হত্যা করেছে। হামলায় বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয় বলে স্থানীয় কর্মকর্তা ও প্রাণে বেঁচে যাওয়া বাসিন্দারা জানিয়েছেন।

ভোরে এই হামলার লক্ষ্য ছিল টুঙ্গা-মাকেরি, কঙ্কোসো ও পিসা গ্রাম।

বেনিন সীমান্ত–সংলগ্ন বরগু এলাকায় এসব হামলা হচ্ছে। যাকে স্থানীয়ভাবে ‘ডাকাত’ বা সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব হিসেবে দেখা হচ্ছে। উত্তরাঞ্চলজুড়ে এসব গোষ্ঠী প্রাণঘাতী হামলা, মুক্তিপণের জন্য অপহরণ ও বহু মানুষকে বাস্তুচ্যুত করার জন্য দায়ী।

নাইজার স্টেট পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে হামলায় ছয়জন নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। তবে এর সংখ্যা এখনো নিরূপণ করা যায়নি।

কঙ্কোসো গ্রামে হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি আবিওদুন। তিনি বলেন, ‘যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং অপহৃতদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।’

নাইজেরিয়াজুড়ে নিরাপত্তাহীনতা এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের ওপর ক্রমেই চাপ বাড়ছে।

উত্তর নাইজেরিয়ায় একদিকে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী, অন্যদিকে সশস্ত্র অপহরণকারী চক্র—এই দুইয়ের সমন্বয়ে জটিল নিরাপত্তা–সংকট চলছে।

চলতি মাসের শুরুতে পাশের কাওরা রাজ্যে ভয়াবহ এক হামলায় ১৬২ জন নিহত হন। তারই ধারাবাহিকতায় শনিবারের এই রক্তক্ষয়ী ঘটনা ঘটল।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র সরকার নাইজেরীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে খ্রিষ্টানদের সুরক্ষা না দেওয়ার অভিযোগ তুলেছে। যদিও হামলার শিকার হচ্ছেন খ্রিষ্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষই। এ অভিযোগের পর দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে গত ডিসেম্বরে নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ও দেশটিতে মার্কিন সামরিক দলের উপস্থিতি দেখা গেছে।

কঙ্কোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়া টিমোথি, যিনি হামলার পর পাশের এলাকায় পালিয়ে যান, বলেন—শনিবার ভোরে এলোপাতাড়ি গুলির শব্দে হামলা শুরু হয়। তিনি বলেন, ‘পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পর গ্রামে এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছেন।’ তাঁর ভাষ্য অনুযায়ী, ভোর ৬টার দিকে হামলাকারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে।

জেরেমিয়া টিমোথি আরও জানান, হামলার সময় আকাশে সামরিক যুদ্ধবিমানের শব্দ শোনা যায়।

আরেক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০টির বেশি মোটরসাইকেলে করে হামলাকারীরা এলাকায় ঢুকে একের পর এক গ্রামে তাণ্ডব চালায়।

টুঙ্গা-মাকেরি গ্রামের বাসিন্দা আওয়াল ইব্রাহিম জানান, স্থানীয় সময় রাত প্রায় তিনটার দিকে তাঁদের গ্রামে হামলা হয়।

ইব্রাহিম বলেন, ‘অসংখ্য মোটরসাইকেলে চড়ে তারা আমাদের গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়, ছয়জনের শিরশ্ছেদ করে এবং আরও কয়েকজনকে হত্যা করে। দোকানপাটে আগুন লাগিয়ে পুরো গ্রামকে পালাতে বাধ্য করে।’

সূত্র- প্রথম আলো

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় আ.লীগের কর্মি আফজালকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, মুন্সীগঞ্জে উপদেষ্টা আদিলুর রহমান

জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য- আব্দুস সালাম আজাদ

সাবেক মন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

মুন্সীগঞ্জ জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন মাহবুবুর রহমান

ICT Olympiad এ ফার্স্ট রানার আপ হলেন টংগিবাড়ীর সৌরভ

মুন্সীগঞ্জে পদ্মার তীরে ভাঙন কবলিতদের মানববন্ধন

লৌহজংয়ে  পদ্মা নদী ভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

শেষ’ ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মেসি