মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

দায়িত্ব ছাড়তে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিয়মিত শিক্ষকতায় ফিরতে চান বলেও জানান তিনি।

তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সেজন্য সরকার কিছু সময় নিতে চাইলে তিনি সেটি বিবেচনা করতে রাজি আছেন বলেও জানান মি. খান।

তিনি বলেন, “এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব”।

সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলছেন, আপদকালীন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে তাদের মতো প্রশাসন সাজাবে।

মি. খান বলেন, “বিশেষ ধরনের পরিস্থিতিতে এই দায়িত্ব পেয়েছিলাম, খুবই আপদকালিন পরিস্থিতি ছিল”।

এখনো সীমাবদ্ধতা রয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফলও দেখা যচ্ছে, বলেন তিনি।

সূত্র: বিবিসি

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময়

বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

লৌহজংয়ে ধানের শীষের ভোট চেয়ে তাতীদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

উন্মুক্তর শিক্ষার্থীদের ঢাবিতে ভর্তির আবেদন শুরু

মুন্সীগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

রামশিংয়ে মিনি চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামপাল প্রগতি সংঘ

সীতাকুণ্ডে যেন থামছেই না দূর্ঘটনায় মৃত্যুর মিছিল

অবশেষে ভোগান্তির অবসান: নামজারি পদ্ধতি বাতিল, আর লাগবে না নামজারি