রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে শিমুলিয়া এলাকা থেকে মোঃ রোকন মন্ডল (৫৬), বাড়ি সাতঘরা সুইচগেইট, হলদিয়া এবং মোঃ হৃদয় (৬০), শিমুলিয়া, লৌহজংকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, ৭টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা লৌহজং উপজেলায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানায় সেনাবাহিনী।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ