বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আইপি পরীক্ষায় বিশ্ব ও এশিয়া সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:  ইন্টারন্যাশনাল প্রাইমারি (আইপি) পরীক্ষায় বিশ্বসেরা, এশিয়াসেরা ও দেশসেরা নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল, মুন্সীগঞ্জ।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয়। শিক্ষার্থীদের এই অর্জন প্রতিষ্ঠানটির পাশাপাশি দেশের জন্যও গর্বের বলে মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত গ্রুপ, ক্রাউন সিমেন্ট গ্রুপ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার। এছাড়াও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যরা, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদ হোসেন (অব.) বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের অধ্যবসায়, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের ধারাবাহিক সহযোগিতার ফল। তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশ, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে বিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্কুল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলমগীর কবির বলেন, শিক্ষা শুধু পরীক্ষার ফল নয়, বরং চরিত্র গঠন ও দায়িত্বশীল নাগরিক তৈরির একটি চলমান প্রক্রিয়া। তিনি সততা, শৃঙ্খলা, মর্যাদা, সৌজন্য ও মানবিকতাকে বিদ্যালয়ের মূল মূল্যবোধ হিসেবে তুলে ধরেন।

প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি বলেন, নৈতিক মূল্যবোধ, কারিগরি দক্ষতা, ধর্মীয় ও সামাজিক শিক্ষার সমন্বয়ই একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে, যা শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

বিশেষ অতিথি অধ্যাপক নাজমুন নাহার বিদ্যালয়ের সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশের প্রশংসা করে বলেন, এমন পরিবেশই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক। তিনি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের পেশাদারিত্ব ও নিষ্ঠার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের পঞ্চসারে জমি সংক্রান্ত জেরে বাড়িঘরে হামলা, লুট

‘যতদিন নিঃশ্বাস আছে, ততদিন বিচার চাইতে থাকব’

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ‘বাস্তবায়ন নির্দেশিকা’ বিষয়ক কর্মশালা

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে কী হবে, জানাল রাশিয়া

প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকছেন স্বতন্ত্র প্রার্থীরাও

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে যা লিখলেন আসিফ ও সারজিস

মুন্সীগঞ্জে নতুন বই পেয়ে উচ্ছ্বাস

লৌহজংয়ে যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ