মাহবুব আলম জয় : ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই সোগ্লানে মুন্সীগঞ্জ সদর উপজেলার সুখবাসপুর শ্যামলীনী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে রঘুরামপুর -সুবাসপুর বন্ধু মহলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে বজ্রযোগীনী ক্লাবকে ২-০ গোলে হারিয়ে মহিউদ্দিন মেম্বার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: রফিকুল ইসলাম।
এতে মো: আনিছুর রহমান বাবুর সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্যামলীনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, সমাজ সেবক মো: ইকবাল হোসেন, মো: উজ্জ্বল,শেখ, কামাল মোল্লা ও কামরুল হাসান জিয়া সহ অন্যরা। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে মো: রফিকুল ইসলাম বলেন, মাদক থেকে দূরে রাখতে হলে আমাদের তরুণদের মাঠমুখী করতে হবে। খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ রাখে, সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে একজন তরুণ দায়িত্বশীল, আত্মনিবেদিত ও পরিশ্রমী হয়ে ওঠে। মাঠে নামলে তারা শিখে দলগত চেতনা, নেতৃত্ব, সম্মানবোধ ও শৃঙ্খলার মতো মূল্যবান গুণাবলি।


















