স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের দুই সংসদ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মিজানুর রহমান সিনহা।
অন্যদিকে, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
প্রার্থী ঘোষণার পর থেকেই মুন্সীগঞ্জের এই দুই আসনে বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা মিছিল, শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের অভিনন্দন জানান।


















