রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আড়িয়ল ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুরের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ২১, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ

স্টাফ  রিপোর্টার: টঙ্গীবাড়ির আড়িয়ল ইউপি উপ নির্বাচনে অটোরিকশা মার্কার চেয়ারম্যান পদ প্রার্থী মো: মিজানুর রহমান বেপারী  সংবাদ সম্মেলন করেছেন।  আড়িয়ল বাজারে  রবিবার বিকাল ৫ টায় নির্বাচনী প্রচার প্রচারণা চলমান অবস্থায় কিছু অপপ্রচারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময়  আড়িয়ল ইউনিয়ন উপ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মো: মিজানুর রহমান বেপারী বলেন,  জনগনের সেবায়  একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি।

আমার ব্যাপক জনসমর্থন ও জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ প্রার্থী আমাকে নিয়ে বিভ্রান্তী মূলক তথ্য ছড়াচ্ছে।  আমি নির্বাচন থেকে সরে যাবো বলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যাচার করা হচ্ছে। আমি যদি বেঁচে থাকি এ নির্বাচনে লড়ে যাবো ইনশাল্লাহ। এসময়  মিজানুর রহমান বেপারী আরো জানান, আমি স্বাস্থ্য,  শিক্ষা উন্নয়নে ,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের নিয়ে কাজ করবো।আমি ও আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন ও  অটোরিকশা  মার্কায়  ভোট প্রার্থনা করছি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ