শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৮৫ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ৩ পিস আইস, ৪টি মোবাইল ফোন, ১টি ছুরি, মাদক সেবনের সরঞ্জাম এবং মাদক বিক্রির ৪ লাখ ৫৪ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।

এসময় মো. হৃদয় মাদবর (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে সেনাবাহিনী।

উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তারা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে যুবদল নেতাকে গ্রেপ্তারে ভোররাতে পুলিশের অভিযান, এক ঘণ্টা পর বাড়ির পাশে মিলল লাশ

শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন 

তারেক রহমান দায়িত্ব নিলেন শিশু লামিয়ার বাবা ভ্যান চালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার

প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা, বিস্মিত ইসরায়েল

ক্যাম্পাসে ঘুরল পিকআপ, বাজল গান: ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আমরা ছিয়াশিয়ানের মিলন মেলা

মুন্সীগঞ্জের মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবসে চেতনায় একাত্তরের আলোচনা 

লৌহজংয়ে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান