শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ক্যাম্পাসে ঘুরল পিকআপ, বাজল গান: ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ

পিকআপে করে সাউন্ড বক্স বাজিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি একাধিক ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী।

তারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে বেশ কিছু গানও বাজিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পরের দিন ক্যাম্পাসে এ ধরনের আয়োজন দেখা গেল।

পিকআপটি শুক্রবার বিকাল ৪টার দিকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। সেটি জগন্নাথ হল, ফুলার রোড, ভিসি চত্বর ও হলপাড়াসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা এসময় মূলত প্রিন্স মাহমুদের ‘রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে’ গান বাজান।

তারা ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে নিয়ে ব্যঙ্গ করে বানানো গানও বাজান। গানের কথা ছিল, ‘গুপ্ত পুরুষ সাদিক মিয়া, মামলা করিয়া দিল মিম দেখিয়া’।

বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়নের একাংশের নেতাকর্মীদের এ মহড়ায় দেখা গেছে।

এরমধ্যে ছাত্র ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক এনামুল হাসান অনয় বলেন, “একদিকে এইটা আনন্দের ব্যাপার যে জামায়াতের যে উচ্চবাচ্য, তা আমরা দমিয়ে দিতে পেরেছি। কিন্তু পুরোপুরি দমাতে পারিনি। কারণ জামায়াত এখন কার্যত বিরোধী দল।

“জামায়াতের আত্মবিশ্বাস আমরা ভাঙতে পেরেছি, কারণ বাংলাদেশের মানুষ জামায়াতকে হারাবেই, যেকোনো দিন, যেকোনোভাবে।”

অনয় বলেন, “একাত্তরে গণহত্যায় কারা অংশীদার ছিল এবং একাত্তর পরবর্তী সময়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে রগ-কাটা, সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সংখ্যালঘু নিপীড়ন, মববাজি— এসব কারা করেছে, দেশের মানুষজন জানে।”

সূত্র- বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টারের মালিক আক্কাস আলীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজের ছাত্রী প্রিযন্তীর সোনালী স্বপ্ন ছাই

রাজনৈতিক দল থেকে পুলিশকে দূরে থাকার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার

বেরিয়ে এলো এস আলমের লুটপাটের ভয়াবহ চিত্র

নারী ভোটারদের গণভোটে অংশগ্রহণ বাড়াতে মুন্সীগঞ্জে উঠান বৈঠক

মুন্সীগঞ্জে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে  ইফতার সামগ্রী বিতরণ

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে সেনা মোতায়েন

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ‘খোঁড়া গর্তে’ পড়েই হারলো পাকিস্তান

মুন্সীগঞ্জে পিকআপে ২৮ কেজি গাঁজাসহ যুবক আটক

টঙ্গীবাড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী