শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধিঃ-মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের লোহারপুল বাজার সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে মুন্সীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, পুকুরটি স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মালিকানাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ৫ থেকে ৭ দিন আগের। দীর্ঘ সময় পানিতে থাকায় মৃতদেহটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়দের পক্ষে সনাক্ত করা সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ