বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক খবর: গাজাগামী নৌবহর থেকে বাংলাদেশি সাংবাদিক শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শহিদুল আলম।
তিনি বলেন, আমি শহিদুল আলম, ‘আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন।
পোস্টে রেড জোন বলতে শহিদুল আলম বুঝিয়েছেন, যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে অধিকারকর্মীদের আটক করেছেন।
শহিদুল আলম সেই পোস্টে লেখেন, ‘আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি। কারণ ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নৌবহরে থাকা ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পেছনে পড়ে না যায়, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এসব জাহাজও এফএফসির (ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন) অংশ। তবে আমরা সুমুদ ফ্লোটিলা নৌবহরের চেয়ে অনেক দ্রুত এগিয়েছি। ওই নৌবহর প্রচণ্ড বাতাস ও ঝড়ের কারণে সাময়িকভাবে থেমে গিয়েছিল।’
শহিদুল আলম লিখেন, ‘ধীরগতির নৌযানগুলো (থাউজেন্ড ম্যাডলিনস) এখন আমাদের সমকাতারে এসেছে। আমরা এখন ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আছি। এটি সেই অঞ্চল যেখানে আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবৈধভাবে ফ্লোটিলার নৌযানগুলোকে আটক করেছিল।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় ৫ যানবাহনের সংঘর্ষে আহত ২০

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট!

মুন্সীগঞ্জে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মুন্সীগঞ্জে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মুন্সীগঞ্জে পানিতে ফেলে শিশু হত্যা

মুন্সীগঞ্জে পানিতে ফেলে শিশু হত্যা

হাতিরদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ সদরে কন্ট্রোল রুম স্থাপন করে ১১৭ ভোটকেন্দ্র পর্যবেক্ষণ

গজারিয়ায় গাড়ি চাপায় নারী শ্রমিক নিহত

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে টংগিবাড়ীতে জামায়াতে ইসলামীর পথসভা

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মুখোমুখি লড়াইয়ের আশঙ্কা

মুন্সীগঞ্জে তিনটি আসনে এগিয়ে বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীক