বুধবার , ৪ জুন ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পিএসসির রোডম্যাপ: চলতি বছরে তিনটি বিসিএসের চূড়ান্ত ফল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ৪, ২০২৫ ২:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি চলতি বছরের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছে, যাতে বলা হয়েছে এ বছরেই তিনটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০শে জুন ৪৪তম বিসিএস, ২২শে সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ই ডিসেম্বর ৪৫তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই লক্ষ্যে কমিশন আগামী ১৯শে জুন ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত বিসিএস-এর বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। – বিবিসি বাংলা

সর্বশেষ - মুন্সীগঞ্জ