শনিবার , ১০ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে মসজিদের ওয়াকফার  জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১০, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের পঞ্চসারে কেপিবাগ জামে   মসজিদের ওয়াকফার  বিরোধপূর্ণ জায়গা দখলের অভিযোগে এলাকাবাসীর সংবাদ সম্মেলন করেছেন।  কেপিবাগ  সড়কে শুক্রবার সকাল ১০ টায় এ সংবাদ করা হয়।  এতে অভিযোগ করা হয় একই এলাকার  মোঃ শামীম পাঠান কেপিবাগ জামে মসজিদের ওয়াকফাকৃত সম্পত্তি এবং অভিযুক্ত শামীম।পাঠানের  মালিকানাধীন সম্পত্তি পাশাপাশি হওয়ায়  বিভিন্ন সময় জোরপূর্বক মসজিদের ওয়াকফাকৃত সম্পত্তি দখল করার পায়তারা সহ মসজিদ কমিটির সদস্যদের ঘুমকি ধামকি প্রদান করে আসছিল।

থানায় অভিযোগ ও স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, পঞ্চসার ইউনিয়ন পরিষদে উক্ত বিষয় নিয়ে বিবাদীর সাথে পূর্বে গ্রাম আদালতে  আপোষ মীমাংসার ব্যবস্থা করলেও বিবাদী কোন প্রকার আপোষ মীমাংসা না করে প্রতিনিয়ত মসজিদ কমিটির সদস্যদের মসজিদের জায়গা দখল করে  নিবে বলে হুমকি ধামকি প্রদান করে। গত বৃহস্পতিবার ওয়াকফাকৃত সম্পত্তির সীমানার ভিতরে প্রবেশ করে  জোরপূর্বক নির্মাণকাজ শুরু করে। মসজিদ কমিটির সদস্যরা শামীম পাঠানকে  বাঁধা দিলে না মেনে নির্মাণ কাজ চলমান রাখে।  সংবাদ সম্মেলনে কেপিবাগ জামে মসজিদের সভাপতি মো: মালেক দেওয়ান বলেন, কাগজপত্র অনুয়ায়ী এই জায়গার মালিক মসজিদ।এটি মসজিদের ওয়াকফার জায়গা। শামীম পাঠান জোড়পূর্বক এখানে স্থাপনা নির্মাণ করছেন৷ আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু সমাধান চাই।

এই বিষয়ে শামীম পাঠান বলেন, আমি এখানে এই জায়গা ওয়ারিশদের নিকট হতে ক্রয় করেছি। তাই নির্মাণ কাজ করছি। এসময় সংবাদ সম্মেলনে কেপিবাগ এলাকার শতাধিক মানুষ জন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  কেপিবাগ জামে মসজিদের সভাপতি মো: মালেক দেওয়ান, স্থানীয় মো: নজরুল ইসলাম ও মো: মনসুর সহ অন্যরা।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে দুগ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

গাঁওদিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় এলে আহতদের পুনর্বাসন করা হবে: সালাহউদ্দিন

বাংলাদেশ-ইরান-ভারতের দিকে চোখ

সুখবাসপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহিউদ্দিন মেম্বার ফুটবল একাডেমি

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন জিএম হাদিউজ্জামান

২৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ

মুন্সীগঞ্জে জেলা সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত