শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বিএনপি ক্ষমতায় এলে আহতদের পুনর্বাসন করা হবে: সালাহউদ্দিন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

 

অনলাইন রিপোর্টার:বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, আন্দোলনকারী গুরুতর, যারা এখানে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাদের যে সহযোগিতা দরকার সেটা আমরা বুঝি। তারা অনেকে বলেছে- প্রতিশ্রুতি অনুযায়ী যে এক লাখ টাকা দেওয়ার কথা সেটা তারা পাননি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তারা যেন দ্রুত এটা পৌঁছে দেন।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে আমাদের দলের স্বাস্থ্য সম্পাদকের কাছে দেওয়া হয়েছে, তিনি যার যতটুকু প্রয়োজন দেবেন।

সালাহউদ্দিন বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ও তাদের দোসররা এখনও কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। তারা কীভাবে এখন দেশে রাজনীতি করার চিন্তা করে, তা আমি বুঝি না।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

গভীর রাতে রাজধানীর আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

আকুর বিল পরিশোধের আগে দুই দিনে ৮ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

সিরাজদিখানে ফসলি জমিতে মাটি কাটার ভিডিও করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে জখম

মুন্সীগঞ্জে বেদে সম্প্রদায় ও  দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মোবাইল কোর্টে জব্দকৃত তেল বিনামূল্যে বিতরণ কর্মসূচি

তারেক রহমানের ৩১ দফা আগামী প্রজন্মের জন্য একটি রোডম্যাপ- এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

বিসিবির সহ-সভাপতি হলেন মুন্সীগঞ্জের ফাহিম সিনহা, ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্বের প্রতীক

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে সতর্ক করল উপসাগরীয় দেশগুলো

টঙ্গীবাড়িতে ছেলের জন্মদিনে গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে তরুণ স্বেচ্ছাসেবীদের ঈদ উপহার

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার গ্রেপ্তার