শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যা মামলার এজাহার নামীয় আসামি বশির গ্রেফতার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ১৪, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা ও শাহাদাৎ হোসেনসহ হতাহতদের মামলার এজাহার নামীয় আসামি বশির (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর মেঘনা নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে চর আব্দুল্লাহ নৌ পুলিশ। গ্রেফতারকৃত আসামি বশির বকচর এলাকার মুলকচান ফকিরের ছেলে। সে গত বছরের ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৬ নং আসামী। যার মামলা নং-১৩, তারিখ ১০/১১/২০২৫ইং। মামলার বাদী গুরুতর আহত শাহাদাৎ এর চাচাতো ভাই শামীম। বিষয়টি নিশ্চিত করেন চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান। এর আগে গত ১ নভেম্বর শুক্রবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা-বকচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও স্পিড বোটের সংঘর্ষে যুবদল নেতা শান্ত আহমেদের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। তবে পুলিশের ধারণা মেঘনা নদীতে দ্রুত গতির স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে মৃত্যু হয়েছে নিহত যুবদল নেতার।আহত হয় শামীম হোসেন, শাহাদাৎ হোসেন, মিন্টু, কিবরিয়া মিজি। গত ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় ট্রলারে থাকা হোসেনকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওই ঘটনায় আহত শাহাদাৎ হোসেনের চাচাতো ভাই শামীম।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ