শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শুদ্ধাচার লুডু : এ নিছক খেলা নয়

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: নিছক খেলা নয়, খেলতে খেলতে নীতিশিক্ষার চমৎকার আয়োজন শুদ্ধাচার লুডু। বোর্ডের দুই পাশের খেলা দুই রকম। একপাশে সাপলুডু, অন্যপাশে সাধারণ ঘর লুডু। একশ ঘরের সাপলুডুতে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার নানান আয়োজন আবার ঘর লুডুতে ভালো ভাবনা, ভালো বলা, ভালো করা এবং ভালো থাকার আহ্বান নিয়ে ফিরে এসেছে পুরনো পারিবারিক এ খেলা। ‘শুদ্ধাচার লুডু’ নামে নতুন এ বোর্ড প্রকাশ করেছে সেবামূলক সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন।

শিশুদের বাস্তবে খেলার সুযোগ করে দিতে চমৎকার উদ্যোগ এটি। খেলতে খেলতে শিশু শিখে নিতে পারে অসংখ্য শুদ্ধাচার। ছোটদের পাশাপাশি বড়রাও অংশ নিতে পারেন এ খেলায়। শুদ্ধাচার লুডু খেলতে খেলতেই শিশু সচেতন হতে পারে কোল্ডড্রিংস, ধূমপানসহ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে। রক্তদান, গাছ লাগানো কিংবা যত্রতত্র ময়লা না ফেলায় নিজেকে ঝালিয়ে নিতে পারেন বড়রাও। সাপলুডুতে মই আর সাপের কাটার মিষ্টি আনন্দের সাথে সাথে এটি হতে পারে শিক্ষারও অংশ। লুডু এ উপমহাদেশের জনপ্রিয় ইনডোর গেম। আয়োজক সঙ্ঘের মতে, এ খেলার মধ্যদিয়ে নীতিশিক্ষা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। আলোকিত হোক সকল পরিবার। পাশাপাশি শিশুদের মোবাইল আসক্তি দূর করাসহ পারিবারিক বন্ধন তৈরি, ঘরে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সহায়ক হতে পারে নতুন আঙ্গিকের পুরনো এ পারিবারিক গেম।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যুতে ‘বড় অগ্রগতির সম্ভাবনা’

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমা

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

শুভেন্দুর পিএসকে হত্যার ঘটনায় থমথমে পশ্চিমবঙ্গ, তৃণমূলকে দুষছে বিজেপি

বঙ্গভবনে নয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের সংঘর্ষে । ছবি: এএফপি

ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত হয়েছেন

মুন্সীগঞ্জে যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প

ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%