রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বান্দরবানে আবার ২০ শ্রমিক অপহরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় ১৫ দিনের ব্যবধানে আবার ২০ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড গয়ালমারা মুরুংঝিড়ি রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান।

অপহৃতরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)।

তারা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের সদস্য মংমে মার্মা বলেন, “ঘটনাস্থলটি দুই উপজেলার সীমানায়। কতজনকে নিয়ে গেছে সেই সংখ্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।”

ইউপি সদস্য জিয়াবুল হক বলেন, “চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে থাকতে পারে। সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামাসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি ও অপহরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।”

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, “নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার সীমান্তে দুর্গম এলাকা গয়ালমারা মুরুংঝিড়ি রাবার বাগান। সেখান থেকে শ্রমিকদের সন্ত্রাসীরা অপহরণ করেছে। তাদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।”

গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি উপজেলার সরই ইউনিয়ন থেকে দুই দফায় ১৪ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তারা ফিরে আসে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

নেপালে সাবেক রাজার সমর্থনে সমাবেশ: ‘রাজতন্ত্র ফিরিয়ে আনতে হবে’

এক্সিম ব্যাংকের নতুন এএমডি এম আখতার হোসেন

চরকেওয়ার ইউনিয়ন যুবদল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান

গজারিয়ায় আওয়ামী নেতাকর্মীদের বিজয় শোভাযাত্রা ও আনন্দ মিছিল

আওয়ামী লীগ নেতা মির্জা আজমকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।

গঙ্গা ও অন্য নদীগুলোর পানির হিস্যা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে মুহাম নামের কিশোর নিখোঁজ, মায়ের সাধারণ ডায়েরী

যোগ দিলেও ডুয়েটের ভিসি ক্যাম্পাসে ঢোকেননি, করলেন অনলাইনে সভা

ফেনীবাসীকে উদ্ধারের আকুতি ‘খাবারের চেয়ে এখন জীবিত উদ্ধার জরুরি’