বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

নোয়াখালী চিশতী মঞ্জিলে বাৎসরিক ওরস উদযাপন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

নোয়াখালী চিশতী মঞ্জিলে বাৎসরিক ওরস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালী সদর উপজেলাতে আতায়ে রাসুল, সুলতানুল হিন্দ খাজা গরিবেনেওয়াজ মঈনুদ্দিন চিশতী চুম্মা আজমিরী প্রদত্ত চিশতীয়া তরিকা অনুসরণে বাৎসরিক ওরস শরীফ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নে ইসলামগঞ্জ চিশতী মঞ্জিলে দিল্লি থেকে আগত সূফী মোর্শিদ আলম সোহেল চিশতী আল কাদেরীর সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে খাজা গরিবেনেওয়াজ মঈনুদ্দিন চিশতী চুম্মা আজমিরী প্রদত্ত চিশতীয়া তরিকা অনুসরণে সূফী আলি আহমেদ হোসাইন চিশতী দরবেশ সাহেবের স্মরণে ৩৩তম বাৎসরিক ওরস শরীফ ও জিকির মাহফিলে প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর খতমে কুরআন পাঠ, গরু কোরবানি, বাদ যোহর নামাজ শেষে মিলাদ-কেয়াম পাঠ, তোবারক বিতরণ, বাদ আছর হামদ, নাত, গজল ও শানে আউলিয়া পরিবেশন। বাদ মাগরিব চিশতিয়া শাজরা শরীফ ও গাউসিয়া শরীফ পাঠ, বাদ এশা পবিত্র কোরআন তেলাওয়াত, চিশতিয়া ও কাদেরিয়া তরিকার মর্যাদা নিয়ে ওয়াজ, আলোচনা, ওলি আউলিয়া ও এলমে তাসাউফ নিয়ে ওয়াজ মাহফিলে বয়ান পেশ, সারা রাত ব্যপী হামদ, নাত, মিলাদ কেয়াম, সামা জিকির মাহফিলের আয়োজন, বুধবার বাদ ফজর আখেরী মুনাজাত শেষ আগত সর্বসাধারণের মাঝে তোবারক বিতরণের মাধ্যমে বাৎসরিক ওরস শরীফের সমাপ্তি হয়েছে। আলোচনায় অংশ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া চিশতী মঞ্জিল থেকে আগত মাওলানা সাইফুল ইসলাম হাসাননচিশতী ও আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালী জেলা সহ সভাপতি, শিবপুর দরবার শরীফ জামে মসজিদের খতীব মাওলানা মুফতী আবদুল আলিম আল কাদেরী সাহেব, হাফেজ কারী মুহাম্মদ শাহাদাত হোসেন চিশতী আল কাদেরী, নাতে রাসুল দঃ পেশ করেন মোঃ মাহিব চিশতী ও মনিব চিশতী। উপস্থিত ছিলেন আল সূফী বার্তা সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, সূফী সাহিত্য পল্লী গন পাঠাগারের সদস্য সচিব মোঃ সামিউল ইসলাম আজিম চিশতীসহ অসংখ্য অনুসারীবৃন্দ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক হত্যার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

ট্রেন থেকে উদ্ধারের পর আহত এক যাত্রীকে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা। বেলুচিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায়।

পাকিস্তানে ট্রেনে জিম্মিদশার অবসান, ৩৩ হামলাকারীসহ নিহত ৫৮

যথাসময়ই ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা৷ নির্বাচনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ

দেশে ফিরলেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী

ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

সিরাজদিখানে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

বাজারে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ক্রেতাদের নাভিশ্বাস

ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের যত কর্মসূচি বুধবার

‘আমি আর শ্বাস নিতে পারছি না, আমি ভেতরে,’ ফেসবুকে ডেইলি স্টার সাংবাদিকের পোস্ট