বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বাংলাদেশে বেসরকারি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ

বাসস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন দেশের বেসরকারি খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কাঠামোগত সমঝোতা চুক্তিসহ (টিকফা) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার এবং রপ্তানির জন্য বড় বাজার। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরালো করার সুযোগ রয়েছে।

বিনিয়োগ ও বাণিজ্যকে সহজ করতে সরকার কাজ করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বিনিয়োগ আশা করে। এ সময় তিনি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, টিকফা চুক্তির পরবর্তী রাউন্ড ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করেছে। টিকফা থেকে বাংলাদেশ লাভবান হতে চায়। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং বিজনেস টু বিজনেস পর্যায়ে অর্থবহ আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, নতুন বাংলাদেশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধ ও প্রশিক্ষণের মাধ্যমে নারীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (নিয়মিত দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল

হরমুজ প্রণালী এখন ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’

হরমুজ প্রণালী এখন ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’

মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

আগামীকাল শুক্রবার সদরের ৬১ এলাকায় ৪ ঘন্টা থাকবে না বিদ্যুৎ

আগামীকাল শুক্রবার সদরের ৬১ এলাকায় ৪ ঘন্টা থাকবে না বিদ্যুৎ

পাঞ্জাবকে কাঁদিয়ে প্রথম শিরোপা জিতল বেঙ্গালুরু

মুন্সীগঞ্জের আর কে টাওয়ারে হামলায় ক্ষোভ এলাকাবাসীর

বিশ্ব যক্ষ্মা দিবসে বিশেষজ্ঞ ডা. মো. সাঈদ হোসেনের স্বাস্থ্য বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%

বর্তমানে আমরা মরার স্বাধীনতা পেয়েছি: মুন্সীগঞ্জে ড. সলিমুল্লাহ খান

টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকদের নিয়ে ইফতার মাহফিল