বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

তারেক রহমান গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে পৌঁছেছেন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান নিজের গাড়ি চালিয়ে মাকে নিয়ে সরাসরি লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিক’-এ পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেখানে পৌঁছান।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। দীর্ঘদিন পর মায়ের সঙ্গে দেখা হওয়ায় মা-ছেলের মধ্যে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসের পর এই প্রথমবার লন্ডনে পা রাখলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ অনেক নেতা-কর্মী তাকে স্বাগত জানান

গতকাল (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হন। ফ্লাইটটি ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছায়। সফরে তার সঙ্গে চারজন চিকিৎসক, প্যারামেডিকস এবং মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ছিলেন।

উল্লেখ্য, লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসজনিত সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি এবং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল বিএনপি। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তা অনুমোদন দেয়নি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক: ইরফান সাজ্জাদ

মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখম 

পঞ্চসারে দূর্গাপূজায় পূজামন্ডপে অর্থ বিতরণ

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত ব্যক্তির বাড়ি মুন্সীগঞ্জ, যা বললেন পরিবার

মুন্সীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার

লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, সংস্কার-বিচার ছাড়া নির্বাচন মানা হবে না: নাহিদ ইসলাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৪, আহত ১৬

লৌহজংয়ে অবৈধ চায়না দুয়ারি আগুনে পুড়িয়ে ধ্বংস

বিজয় দিবসে আব্দুল্লাহপুর হাই স্কুলের এসএসসি ৯৬ ব্যাচের কমিটি গঠন