মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পুলিশে রদবদল, মুন্সীগঞ্জের নতুন এসপি শামসুল আলম

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

পুলিশে আবারও বড় রদবদল হয়েছে। এর মধ্যে দেশের ২৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া জেলাগুলো হচ্ছে- রংপুর, গাজীপুর, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সীগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী।

এরমধ্যে, হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্বে, রংপুরের পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিনকে রংপুরে, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদকে গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জে এবং নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহীতে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায় করলো মুসল্লীরা

রামপালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জামিনা মহসীন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 

বজ্রযোগিনী ইউনিয়নে সাধারণ সম্পাদকসহ  বিএনপির একাধিক নেতার পদত্যাগ

নতুন দলের ঘোষণা হতে পারে ২৬ ফেব্রুয়ারি

মিরকাদিমের নূরপুর যুব সমাজের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘ওয়াটার পোলো’ প্রতিযোগিতা

সিরাজদিখানে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

মুন্সীগঞ্জে বিজয় দিবসে জেলা প্রশাসনের নানান কর্মসূচি

অভ্যুত্থানের ‘নায়কদের’ সামনে রেখে হচ্ছে নতুন দলের আহ্বায়ক কমিটি

টঙ্গীবাড়িতে  গ্রামের সড়কে হাঁটতে বের হয়ে প্রাণ গেছে ৪ বছরের শিশুর