বুধবার , ১৯ জুন ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ১৯, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেশনালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুই যুবক নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মো. সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, আধারা ইউনিয়নের তাঁতি কান্দী গ্রামের মো. হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৫) ও মহেশপুর নমকান্দি এলাকার মোকসেদ গাজী (২৭)। আহত সোহাগ বানিয়াল মহেশপুরের মনির হোসেনের ছেলে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার হাসাইল থেকে মুন্সীগঞ্জ সদরে ফেরার সময় বেশনাল আসলে দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে। এতে চালক ঘটনাস্থলে নিহত হন। আহত মোকসেদ গাজীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তারা তিন বন্ধু ঘুরতে গিয়ে গভীর রাতে ফিরছিলেন। কিন্তু তিনজন নিয়ে বাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

এ বছরের মধ্যে ৫০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: গণপূর্তমন্ত্রী

গাজার ত্রাণকেন্দ্রে গুলিতে নিহত ২৭, আহত ৯০

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল

মুন্সীগঞ্জে কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভেজাল কসমেটিক্স কারখানা জব্দ, আটক ১

শীতার্তদের পাশে দাড়াল বাংলাদেশ ডাস্ক সোসাইটি

পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ইলিশ নিধন বন্ধে ইঁদুর-বিড়াল খেলা

মাদরাসাছাত্র হত্যা: পুলিশ পরিদর্শক মাজহার ৫ দিনের রিমান্ডে