শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ-১, দোয়েল আক্তারের গণসংযোগ 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৩ ৯:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে সংসদ সদস্য পদে আম মার্কা প্রতিকে প্রতিদন্দ্বিতা করছেন  ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত পদপ্রার্থী দোয়েল আক্তার। এ আসনে  সংসদ সদস্য পদে মহিলা প্রার্থীদের  মধ্যে আলোচনায় রয়েছেন দোয়েল আক্তার। গ্রাম হতে গ্রামে আম মার্কায়  ভোট চেয়ে  গণসংযোগ করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার  দিনব্যাপি  মুন্সীগঞ্জ -১ আসনে  নির্বাচনি এলাকার তন্তর, পানিয়া, ব্রাহ্মণখোলা, কুসুমপুর বউবাজার এলাকা সহ বিভিন্ন স্থানে  গণসংযোগ করে।

এসময় দোয়েল আক্তার বলেন,  আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক মুন্সীগঞ্জ গঠনে আমি কাজ করে যেতে চাই। মুন্সীগঞ্জ -১ আসনে জনদুর্ভোগ নিরসনে, উন্নয়নের রোল মডেল করতে  আম মার্কায় ভোট প্রত্যাশা করি।

মুন্সীগঞ্জ-১,  দোয়েল আক্তারের গণসংযোগের একাংশ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ