সোমবার , ২৭ মে ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

রামপালে উন্মুক্ত বাজেট সভা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ২৭, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জনঅংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রামপাল ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এসময় ১ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২শ’ ২৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন রামপাল ইউপি সচিব মোহাম্মদ কবীর হোসেন। এতে ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু শেখের সভাপতিত্বে

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আ: রউফ মিয়া, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী লিটন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন শেখ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাঈদ হাসান সানি, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আজগর বেপারী, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আক্তার হোসেন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্যআব্দুল করিম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী ফুলন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন শনি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হেলেনা বেগম, সানজিদা ইয়াসমিন, হালিমা বেগম সহ বিভিন্ন দপ্তরের  প্রতিনিধি স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ