শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে দোকানে পণ্য দেয়ার সময় হিটস্ট্রোকে প্রাণ গেল বিপণন কর্মীর

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে দোকানে পণ্য দেয়ার সময় হিটস্ট্রোকে প্রাণ গেল বিপণন কর্মীর

স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জে সাখাওয়াত হোসেন মুকুল (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে প্রাণ আরএফএল কোম্পানির মাঠ পর্যায়ের বিপনণ বিভাগে কর্মরত ছিলেন।

নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় বলে জানা গেছে।

 

প্রাণ আরএফএল কোম্পানির মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান,আজ শনিবার(২৭ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ শহরের মুন্সীরহাট এলাকায় মাঠ পর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

এ সময় তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের হিটস্ট্রোকের সিমটম রয়েছে বলে জানান তিনি।

 

নিহতের মরদেহ তার নিজ জেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের পর মুন্সীগঞ্জে নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একসঙ্গে ৫ গাড়ি সংঘর্ষ আহত ১২

ভোট ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হতে হবে: সারজিস

হাতিরদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা

খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন? মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা

মুন্সীগঞ্জে মামলা ও সাক্ষ্য সংক্রান্ত সমস্যা নিয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

লৌহজংয়ে গ্রাম আদালত সক্রিয়করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত