স্টাফ রিপোর্টার; আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ স্লোগানে মিরকাদিমে বণার্ঢ্য শোভাযাত্রা এক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মিরকাদিম পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে আলোচনা সভায় মিরকাদিম পৌর মেয়র হাজী আবদুস ছালামের সভাপতিত্বে কাউন্সিলরগণ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ সহ বিভিন্ন এলাকার নারী পুরুষ উপস্থিত ছিলেন।এসময় সভায় বক্তারা বলেন- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের পর জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে নারী দিবস পালন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিবছর দিবসটি পালনের উদ্দেশ্য হলো নারী আন্দোলনের ফলে বিশ্ব ও জাতীয় পর্যায়ে নারীর অর্জনকে তুলে ধরে উন্নয়নের পথে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা।


















