মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে আলদির মাঠা খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: ভোর সকালে মুন্সীগঞ্জের আলদিতে বন্ধুদের নিয়ে মাঠা খেয়ে বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মো. শাহ আলমের (২৩) প্রাণ গেছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সিপাহীপাড়া-দিঘীরপাড় সড়কের মদিনাবাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম নারায়ণগঞ্জের বন্দর এলাকার ইয়াছিনের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেন। তার ৬ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল আরোহী শুভ (২২)। তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আলদিবাজারে দুইটি মোটরসাইকেলে করে মাঠা খেতে যায় বন্ধুরা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহ আলম ও তার পেছনে আরোহী ছিলেন শুভ। মাঠা খেয়ে ফেরার পথে বজ্রযোগিনী ইউনিয়নের মদিনাবাজার সংলগ্ন ডাকাততলা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে শাহআলমের মোটরসাইকেলটি। এতে চালক-আরোহী দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রামপালে বাচ্চু শেখের নেতৃত্বে কাঁচি মার্কার মিছিল

মুন্সীগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের ঈদ পূণর্মিলনী

স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র  পরিদর্শনে ডিসি

পঞ্চসারে ৩ কোটি ৩৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

টঙ্গীবাড়িতে ব্যবসায়ীর উপর হামলা,পিটিয়ে জখম

ফেনীবাসীকে উদ্ধারের আকুতি ‘খাবারের চেয়ে এখন জীবিত উদ্ধার জরুরি’

মুন্সীগঞ্জ পিটিআইতে কাব স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল