রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার আশায় সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ

কয়েকদিনের অনিশ্চয়তার পর বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দলের সমর্থকরা অধীর হয়ে অপেক্ষা করছেন ম্যাচটির জন্য। তবে অন্তত একজন আছেন, যিনি চান না এই ম্যাচ হোক। ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার প্রার্থনা করবেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলি।

বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। অনেক টানাপোড়েনের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কলম্বোয় রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এই ম্যাচ।

দুই চির প্রতিদ্বন্দ্বী দলের এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সম্পর্কে জিজ্ঞেস করা হলে বাসিত ‘এ-স্পোর্টস’কে বলেন, “আমার প্রার্থনা আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আট ম্যাচের সাতটিই হেরেছে পাকিস্তান। বাসিত জোর দিয়ে বললেন, পাকিস্তান ম্যাচ হেরে যাবে এই ভয়ে তিনি ভীত নন। তিনি বৃষ্টির আশা করছেন, যেন দুই দলই একটি করে পয়েন্ট পায়।

পূর্ণাঙ্গ ম্যাচ চান কি না, সঞ্চালকের এমন প্রশ্নে বাসিতের উত্তর, “আমি বৃষ্টি চাই।”

এমনিতে এই ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বিকাল থেকে কলম্বোয় বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। যার কারণে টস হতে দেরি কিংবা ওভার কমিয়ে খেলা হতে পারে। রাত ৮টার পর আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনাও রয়েছে।

সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

নদীভাঙনকবলিত বাংলাবাজার ইউনিয়নের গ্রাম পরিদর্শনে ইউএনও

মুন্সীগঞ্জ সদরে একক চেয়ারম্যান প্রার্থী আনিছ

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী আমীর খসরু

আমেরিকা প্রবাসীর জমির বাউন্ডারি ভেঙে ফেলার অভিযোগ

নওগাঁ সরকারি সফরে আসা চীনা প্রতিনিধি দল কুসুম্বা মসজিদ পরিদর্শন করলেন

আকাশে শোভা পাবে রক্তিম চাঁদ: কখন, কীভাবে দেখা যাবে

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক কমিটির সদস্য হলেন মুন্সীগঞ্জের রহিমা শিকদার

সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা

সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা!

আবদুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

লৌহজংয়ে অবৈধ চায়না দুয়ারি আগুনে পুড়িয়ে ধ্বংস